1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্বলিত ব্যানার নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেয়। এতে মহুর্তেই মিছিলের নগরীতে পরিণত হয় কুড়িগ্রাম শহর।

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় টাউন হল মার্কেটে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা বিএনপির নবাগত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সমাবেশে নবগঠিত আহবায়ক কমিটি আগামীতে সকল ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে একটি শক্তিশালী ও সুসংগঠিত আহবায়ক কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন এবং আগামী নির্বাচনে চারটি আসনকে বিএনপির ঘাঁটি হিসেবে তৈরি করে প্রতিটি আসন থেকে বিএনপির এমপি উপহার দিবেন মর্মে অঙ্গিকার ব্যক্ত করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews