ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম :

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজা উপজেলায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের লোকেরা এসময় বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। অপর দিকে মঙ্গলবার রাতে ছিনতাই হওয়া চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের তালতলা গ্রামের প্রবাসী আলমগীর ও পাওয়ারলুম শ্রমিক সাইফুল এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের নরেন্দী গ্রামে ব্যবসায়ী সুমনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত দেড় টার দিকে ১০ / ১৫ জনের মুখোশ পরা ডাকাত দল প্রথমে প্রবাসী আলমগীরের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা ও ৩ টি মোবাইলফোনসহ মূল্যবান মালামাল লুট করে।

এদিকে রাত ২ টায় একই গ্রামের পাওয়ারলুম শ্রমিক সাইফুলের বাড়িতেও হানা দেয় ডাকাত দল। এসময় সাইফুলের বাড়িতে থাকা মেহমানসহ একটি শিশুকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্নালংকার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুটে করে নেয় তারা।

সাইফুল জানান, গরু বিক্রির টাকা এবং আমার স্ত্রীর জমানো গুলো টাকা নিয়ে গেছে।

অপরদিকে একেই সময়ে রাত ২টার দিকে নরেন্দী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়ী থেকে নগদ ১৫ হাজার টাকা ও ২ ভরি স্বনার্লংকার লুট হয়।

এদিকে ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ডাকাতির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
১৩ বার পঠিত হয়েছে