ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা

উত্তরাতে বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম :

মোঃ মুজাহিদুল ইসলাম: আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ খ্রিঃ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা(ডিবি)বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- ১। ইমরানুল ইসলাম ওরফে অপু (২৪) গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর নদীরপাড় মোঃ নুরুল ইসলাম নুরু ওরফে পটকা নুরুর ছেলে ২। শাওন (১৮) একই এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ কার্টুন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একাধিক টিম।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ডিবি-লালবাগ বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টর এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে কয়েকজন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা ও পরিবহনের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ইমরানুল ইসলাম ওরফে অপু ও শাওনকে ১৩ বস্তা আতশবাজি ও পটকা (চকলেট বোমা, ক্লাস্টার বোমা এবং তারাবাতি) সহ গ্রেফতার করা হয়। এসময় আরও ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উক্ত স্থানে সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
৯ বার পঠিত হয়েছে