1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা !

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর গ্রামের শাহমকদুম বসিলাগাছি কবরস্থানের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সম্প্রতি গত ৬ জানুয়ারী সোমবার স্থানীয়রা জানান, আমাদের এই কবরস্থানের জমিতে রোপণ কৃত আমগাছ গুলো রাতের আঁধারে কেবা কারা কেটে ফেলেছে। আমরা সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে এমন দৃশ্য দেখতে পাই। তারা বলেন যারাই এই জঘন্যতম কাজটি করে থাকুক না কেন, সুষ্ঠ তদন্ত করে আইনের আওতাই এনে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাণীশংকৈল ঠাকুরগাঁও জি ডি জে আই পি প্রকল্পের আওতায় ইয়া কর্পোরেশন চাঁপাইনবাবগঞ্জ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০২১-২২ সালের অর্থবছরে সহোদর কবরস্থানের জমিতে ৭.৫ একর জায়গায় জুড়ে বৃক্ষরোপণ করে। তবে সম্প্রতি গত ৬ জানুয়ারী সোমাবার রাতের আঁধারে প্রায় কয়েকশত আমগাছ কেটে ফেলেছে কে বা কারা এতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

তবে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে বরেন্দ্র অফিস। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক বলেন, কবরস্থানের জমির আম গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি বরেন্দ্র অফিসের কাছ থেকে। বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews