ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এক রানেরও কম ইকোনমিতে রেকর্ড বইয়ে রবিনসন Logo শেরপুর সীমান্তে ভারতীয় মাদক জব্দ Logo ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট Logo বন্যায় নিখোঁজ প্রায় ৩ হাজার, প্রাণহানি ৬৩৩ Logo ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর Logo গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

৩৮ বছর ধরে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন দিনেশ শর্মা

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ৩৮ বছর ধরে পিঁড়িতে বসে চুল কাটার কাজ করেছেন ৬২ বয়সী দীনেশ শর্মা । দিনেশ শর্মা বলেন, ৩৮ বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে স্থায়ী কোনো দোকান ছিল না। সপ্তাহে মঙ্গলবার ও শুক্রবার এ দুদিন কয়েকজন ব্যবসায়ী পসরা সাজিয়ে জিনিসপত্র বিক্রি করত। তখন থেকে পিঁড়িতে বসে চুল ও দাঁড়ি কাটার কাজ করছি। তখন চুল কাটার দর ছিল ১০ পয়সা এবং দাঁড়ি কাটার দর ছিল ৫ পয়সা। এখন চুল কাটার দর ৩০ টাকা এবং দাঁড়ি কাটার দর ২০ টাকা। এখন প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হয়। তিনি আরও বলেন, ৩৮ বছর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাজারের চিত্র বদলে গেলেও আমি এখনো বদলাইনি। একইভাবে সেই আগের মতই কাজ করে যাচ্ছি। দিনেশ শর্মা বলেন, গেল ৮ বছর ধরে বাজারটি বড় হয়েছে। এখন সপ্তাহে দুদিন নয়, বরং ৭ দিনই বিকেল ৩ টার পর থেকে ক্রেতাদের ভিড় থাকে। এ ভিড় থাকে রাত ৯-১০টা পর্যন্ত। যদিও আমি অন্ধকার হলেই বন্ধ করে দিই চুল ও দাঁড়ি কাটার কাজ। দিনেশ শর্মার দাম্পত্য জীবনে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তিন ছেলেই নরসুন্দর পেশায় রয়েছেন। তবে তারা মাটিতে নয়, সেলুনে কাজ করেন।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সেলুনে চুল কাটার কাজ করার ইচ্ছা আছে কি? এমন প্রশ্নের জবাবে দিনেশ শর্মা বলেন, পিঁড়িতে বসে কাজ করে অভ্যস্ত হয়ে গেছি। এখন চাইলেও আর সম্ভব নয়। জীবনের বাকি দিনগুলো এভাবেই কাজ করতে চাই। বালিয়াডাঙ্গী উপজেলা নরসুন্দর উন্নয়ন পরিষদের সভাপতি মগেন শর্মা জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ৪০ জনের মতো বয়স্ক নরসুন্দর পিঁড়িতে বসে চুল ও দাঁড়ি কাটেন। যারা অল্প টাকায় চুল ও দাঁড়ি কাটেন।”

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
২৬ বার পঠিত হয়েছে