ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

ক্রিপটোকারেন্সির প্রচার ও প্রতারণার অভিযোগে আইনি মামলার মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিপটোকারেন্সির প্রচার ও প্রতারণার অভিযোগে আইনি মামলার মুখোমুখি হচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলোই। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিব্রা নামে একটি একটি ক্রিপটো মুদ্রার প্রচারণা করেন মিলোই।

ছোট ব্যবসা ও স্টার্টআপগুলোর জন্য ক্রিপটোকারেন্সি সহায়ক বলে উল্লেখ করেন মিলোই এবং বিনিয়োগের জন্য একটি লিংক শেয়ার করেন। এর ফলে কয়েনটির মূল্য দ্রুত বৃদ্ধি পায়।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। এর পরপরই মুদ্রাটির মূল্য ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন।

এরপর দেশটির বিরোধী দলের কয়েকজন সাংসদ মিলোইয়ের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন। সেই সাথে, আর্জেন্টিনার ফৌজদারি আদালতে মিলোইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
১৬ বার পঠিত হয়েছে