ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর Logo ইতালির রোমে আটকে পড়া বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে Logo বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর Logo বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী Logo জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo সাংবাদিক রাজু আহমেদ বিজেএসএস ঢাকা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য Logo সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম Logo আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার Logo নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী Logo লালমনিরহাটে মাদকসহ মোটরসাইকেল জব্দ বিজিবি’র

চকোলেট প্রেমীদের সাবধান করছেন প্রখ্যাত চকোলেট বিশেষজ্ঞ

প্রতিনিধির নাম :

ফ্রিজের ভেতর বলতে আমাদের চোখের সামনে যা যা ভেসে ওঠে, তার মধ্যে পানি, ফ্রুট জুস, শাক-সবজি, মাছ-মাংস, মাখন থাকবেই। আর একটা জিনিসও অবধারিত ভাবে থাকবে। সেটি হল চকোলেট।

চকোলেট ঠান্ডা করে, মানে একেবারে চিলড করে খাওয়ার অভ্যাস বিপুল সংখ্যক মানুষের। অনেকে তো আবার এমন ধারণা পোষণ করেন যে, ফ্রিজে না রেখে চকোলেট খাওয়াই যায় না। আর এই জন্যই কিন্তু চকোলেট প্রেমীদের সাবধান করছেন নিউ জিল্যান্ডের প্রখ্যাত চকোলেট বিশেষজ্ঞ লিউক আওয়েন স্মিথ।

তার মতে, চকোলেট ফ্রিজে রাখা উচিত নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’র প্রতিবেদন অনুযায়ী, স্মিথের বক্তব্য, ফ্রিজে রাখা চকোলেটের স্বাদ একেবারই বিনষ্ট হয়ে যায়। চকোলেট এমনিতেই অত্যন্ত নাজুক পদার্থ। তার স্বাদ-গন্ধকে অক্ষুণ্ন রাখতে হলে থাকে রাখতে হবে স্বাভাবিক তাপমাত্রাতেই।

প্রবল গরমে চকোলেটকে অবিকৃত রাখার উপায় বাতলে দিয়েছেন স্মিথ। তিনি জানাচ্ছেন, ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কাবার্ডই চকোলেটের সব থেকে ভাল আস্তানা। কিন্তু বাইরের তাপমান যদি ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়, তা হেল ফ্রিজে রাখা ছাড়া কোনও উপায় থাকে না। তখন ‘বিস্বাদ’ চকোলেটই খেতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
১৮ বার পঠিত হয়েছে