ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে ১-০ ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দিয়েছেন আবদুল সামাদ শাহজাদ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো ফাইনালে উঠেছে ভারত।

পাকিস্তানের কাছে হেরে সাফের ফাইনালে ফেরার বাংলাদেশের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ ২০০৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

সপ্তম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিব হোসেনের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট নেন সৈয়দ কাজেম কিরমানী। তবে সহজেই বলটি আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ।

২২ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ডান দিক থেকে ফারহান আলী ওয়াহিদের নেওয়া কর্নারে বক্সের ভেতর থেকে শট নেন রাকিব। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক তা প্রতিহত করেন।

অন্যদিকে, ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পাকিস্তান। মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে আবদুল্লাহ শট নেন। গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করলেও বলটি পোস্টে লেগে বাইরে চলে যায়।

প্রথমার্ধে ৫৯ শতাংশ বলের দখল ছিল বাংলাদেশের, পাকিস্তানের ৪১ শতাংশ। মাঝমাঠে দারুণ প্রভাব বিস্তার করেন বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরী। খেলার নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণে সুযোগ তৈরি এবং রক্ষণে সহায়তা করেন তিনি। অন্যদিকে, পাল্টা আক্রমণের ওপর বেশি নির্ভরশীল ছিল পাকিস্তান।

বিরতির পর আরও গোছানো ফুটবল খেলতে শুরু করে সফরকারীরা। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায়। দুই দলই গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।

৭৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক নেন আদিল বানি। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে চমৎকার দক্ষতায় বলটি কর্নারের মাধ্যমে বিপদমুক্ত করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

ছয় মিনিট পর আবারও শ্রাবণের পরীক্ষা নেন বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন তিনি। এবার ডান দিকে ঝাঁপিয়ে বলটি প্রতিহত করেন বাংলাদেশের গোলরক্ষক।

তবে ৮৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। শ্রাবণ গোলকিক করার পরিবর্তে সামনে ছুড়ে দেন বল। সেই বল বক্সের কাছে পেয়ে শাহজাদের দিকে বাড়িয়ে দেন সতীর্থ ফরোয়ার্ড। সেই পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে শ্রাবণকে পরাস্ত করেন শাহজাদ। তাঁর এই গোলেই জয় নিশ্চিত করে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।

শেষ সময়ে সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি তারা।

এর আগে ইনজুরির কারণে সাদ উদ্দিনের পরিবর্তে রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় সুকি ইতোফুসাকে একাদশে রাখে বাংলাদেশ।

গোলরক্ষক হিসেবে শুরু করেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে ছিলেন জায়ান আহমেদ, তারিক রায়হান কাজী ও জিদান ইউসুফ। তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ ছিলেন শুরুর একাদশের বাইরে।

মাঝমাঠ সামলান হামজা চৌধুরী, শমিত সোম ও শাহ কাজেম কিরমানী। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি।

প্রধান কোচ থমাস ডুলি শুরুর একাদশে আজ খেলিয়েছেন আটজন প্রবাসী ফুটবলার। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে খেলা জামাল ভূঁইয়াকে এদিন একাদশে রাখা হয়নি।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রহমত মিয়া, সুকি ইতোফুসা, রাকিব হোসেন, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, শাহ কাজেম কিরমানী ও শমিত সোম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৪৬ মিনিট আগে
১৩ বার পঠিত হয়েছে