ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী তাদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালীন মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে।

প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৯ মিনিট আগে
১৬ বার পঠিত হয়েছে