1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ইইউতে হারাচ্ছে দেশের তৈরি পোশাকের বাজার, দখলের আশায় ভারত ৪ হাজার রানের এলিট ক্লাবে বাটলার চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে অনশন ধর্মঘট শুরু স্বজনদের কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

অপুর ‘শ্বশুরবাড়ি’র কাজ শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালে শেষ বার তাকে দেখা গিয়েছিল ‘পাঙকু জামাই’ ছবিতে। যেটিতে তার নায়ক ছিলেন প্রাক্তন স্বামী শাকিব খান। এরপর মাতৃত্বজনিত কারণে হঠাৎই লাপাত্তা হয়ে যান নায়িকা। ২০১৭ সালে ফিরে আসেন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। দুই বছরের বিরতি ভেঙে অবশেষে কোনো ছবির শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় এই নায়িকা।

মঙ্গলবার থেকে অপু বিশ্বাস কাজ শুরু করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। আজ বুধবার, আগামীকাল এবং পরশুদিনও এফডিসি ও এর আশপাশ এলাকায় টানা শুটিং করবেন তিনি। এই ছবিতে অপুর হালের সেনসেশন নায়ক বাপ্পী চৌধুরী।

‘শ্বশরবাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শুরু হয় গত ১৩ মে থেকে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন নায়ক বাপ্পী চৌধুরী। সে সময়ই পরিচালক দেবাশীষ বিশ্বাস জানিয়েছিলেন, ‘অপু বর্তমানে অন্য কাজে ব্যস্ত। কয়েকদিন পর তিনি শুটিংয়ে অংশ নেবেন।’ সেদিন রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ছবিটির শুভ মহরতও অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেও ছিলেন না অপু বিশ্বাস।

তবে সব ব্যস্ততা কাটিয়ে শুটিংয়ে অংশ নিলেন তিনি। প্রথম দিনের শুটিং শেষে জানালেন, ‘অনেক দিন পর নতুন ছবির কাজ করলাম। এর মধ্যে নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। এই লটে চার দিনের শুটিং করব। ঈদের পর করব বাকি অংশের শুটিং। এরই মধ্যে শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। তবে খুব বেশি ছবিতে নয়, বেছে বেছে।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এটি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট রিয়াজ-শাবনূর জুটির সুপারডুপার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় সিক্যুয়েল। দীর্ঘ ১৭ বছর পর পরিচালক দেবাশীষ পর্দায় আনতে চলেছেন ছবির দ্বিতীয় কিস্তি। কাজেই, এত বছর পর তখনকার সুপারহিট জুটি রিয়াজ-শাবনূরের জায়গায় হালের আলোচিত অপু-বাপ্পী কেমন করেন সেটা দেখার অপেক্ষায়ই এখন দর্শক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews