1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩

এবার কলকাতার ছবিতে ফারিয়া

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ জুন, ২০১৮

বাংলাদেশের একজন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। যিনি বাংলাদেশি নায়ক ছাড়াও ওপার বাংলার সুপারস্টার জিতের নায়িকা হিসেবে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে সবগুলো ছবিই ছিল যৌথ প্রযোজনার। কিন্তু এবার আর যৌথ প্রযোজনার নয়, পুরোপুরি কলকাতার একক ছবিতেই দেখা যাবে ‘প্রেমী’ খ্যাত নায়িকা নুসরাত ফারিয়াকে।

ফারিয়ার নতুন এ প্রজেক্টের নাম ‘ডি ফর ড্যান্স’। এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। প্রযোজনা করবে সেদেশেরই প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নৃত্যনির্ভর এ ছবিটিতে ফারিয়ার বিপরীতে নায়ক রয়েছেন অঙ্কুশ হাজরা।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘কলকাতার একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলি, শিগগিরই একটি ভালো খবর পাবেন।’ তবে ছবির শুটিং সম্পর্কে কিছু জানা যায়নি। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর এক ঘনিষ্ঠ সূত্র শুধু জানিয়েছে, ছবির পুরো শুটিং হবে বিদেশে।

সবকিছু ঠিক থাকলে কলকাতার সুপারস্টার নায়ক অঙ্কুশ হাজরার বিপরীতে এটি হবে ফারিয়ার দ্বিতীয় ছবি। এর আগে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। ছবিটি ছিল ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews