ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে Logo রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা জেলেনস্কির Logo কৃষক ধরে রাখতে কৃষিকে লাভজনক করার তাগিদ রাষ্ট্রপতির Logo ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান Logo গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে বার্সেলোনা Logo টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকার বিবেচনার সুপারিশ Logo মধ্য এশিয়ার পাঁচ দেশের বৈঠকে যোগ দিতে উজবেকিস্তান যাচ্ছেন রুবিও Logo জাতীয় সংসদ ভবনে সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ফেসবুক থেকে ৫ দিন দূরে থাকলে কী হয়?

প্রতিনিধির নাম :

সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিয়ে ফেসবুক ঘাঁটাঘাটি। শুধু সকাল নয়, দিনে কাজের ফাঁকে অসংখ্য বার আমরা ফেসবুকে ঢুঁ মারি। নিজের ভালোলাগা, দুঃখ, কষ্ট, প্রেম, ভয়, বিশ্বাস- এগুলো অন্যের সঙ্গে শেয়ার করতে না পারলে যেন আমরা কোনোমতেই শান্তি পাই না। বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গই হয়ে দাঁড়িয়েছে এই ফেসবুক। তবে এটি সাময়িক শান্তি দিলেও এর থেকে দূরে থাকাই ভালো বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি ‘জার্নাল অব সোশ্যাল সাইকোলজি’-তে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, অন্তত পাঁচ দিন ফেসবুক থেকে নিজেকে দূরে রাখতে পারলে আপনার মানসিক চাপ কমে আসবে। সেই সঙ্গে কমবে উদ্বেগও।

এ বিষয়ে মোট ১৩৮ জন ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে গবেষণা চালানো হয়। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরিক ভ্যানম্যানের নেতৃত্বে একটি দল এই গবেষণা পরিচালনা করেন। গবেষণায় তারা দেখেছেন, এই ১৩৮ জনের প্রত্যেকেই দিনে অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা ফেসবুকে সময় কাটান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
২৩ বার পঠিত হয়েছে