1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

হাসান উদ্দিন সরকারের অভিযোগ মিথ্যা : জাহাঙ্গীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগকে মিথ্যাচার বলেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের মিথ্যাচার করে আসছেন বিএনপি নেতা।

মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হওয়ার এক ঘণ্টা পর নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন জাহাঙ্গীর। আর কেন্দ্র থেকে বের হয়ে তিনি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।

আর সকাল আটটার পর টঙ্গীতে নিজ কেন্দ্র বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে ১০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন হাসান উদ্দিন সরকার।

এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি তফসিল দেয়ার দিন থেকে বিভিন্ন ধরনের অনিয়মের কথা এবং বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন। আমি বলেছি তিনি একজন মুরুব্বি মানুষ, কিছু না জেনেশুনে গাজীপুরের মানুষের নামে এবং গাজীপুরের ভোটারদের নামে কিছু বলা ওনার ঠিক হবে না।’

‘ওনি বিএনপির সাথে রাজনীতি করেন। বিএনপির সাথে রাজনীতি করা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গাজীপুরের মানুষকে এবং গাজীপুরের ভোটারদের অনিয়মের কথা বলা ঠিক হবে না।’

প্রতিপক্ষের প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে,  গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি নাগরিকের মূল্যায়নের স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট করি। নিজ কিংবা দলের স্বার্থে যেন কোন মিথ্যাচার না করি সেই অনুরোধ করছি।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews