ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Logo শিশু-কিশোরদের ক্ষতির অভিযোগে মেটা-স্ন্যাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা Logo তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস রাশিয়ার

প্রতিনিধির নাম :

ঢাকা: রাশিয়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বুধবার সকালে রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা পরিষদ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঢাকার মতো মস্কোও আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। প্রয়োজনে মস্কোতে বিশেষ দূত পাঠাবে বাংলাদেশ। একই সঙ্গে তিনি দাবি করেন- চলমান রোহিঙ্গা সংকটে চীনের অবস্থানও বাংলাদেশের বিপক্ষে নয়।
রোহিঙ্গাদের এখন নিরাপদে মিয়ানমারে ফেরানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। তাদের স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের মাধ্যমে তাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। নিরাপত্তা পরিষদে উন্মুক্ত সভায় অংশ নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ ও দেশটির নির্যাতিত নাগরিকদের ফেরত নেয়ার ওপর জোর দাবি জানিয়েছি। যেখানে বাংলাদেশ ও মিয়ানমার উভয়েই উপস্থিত ছিলেন বলে জানান এএইচ মাহমুদ আলী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
৩১ বার পঠিত হয়েছে