1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

অভিনেত্রী রানী সরকার আর নেই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৭ জুলাই, ২০১৮

প্রবীণ অভিনেত্রী রানী সরকার আর নেই। শনিবার ভোর চারটার দিকে মতিঝিলের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

 বার্ধক্যজনিত কারণে রানী সরকার মারা গেছেন বলে জানা গেছে। এছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাতীয় পুরস্কার বিজয়ী ষাট ও সত্তর দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রানী সরকারের লাশ বর্তমানে তার মোহাম্মদপুরের বাসায় রাখা হয়েছে। বাদ যোহর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

রানী সরকারের আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে।

১৯৫৮ সালে রানী সরকারের চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম ছবি হলো এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’। ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন।

‘দূর হ্যায় সুখ কা গাঁও’, ‘চান্দা’, ‘তালাশ’র মতো জনপ্রিয় উর্দু সিনেমায় কাজ করার পাশাপাশি রানী সরকার সমৃদ্ধ করেছেন বাংলা সিনেমাকে। ‘কাচের দেয়াল’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘চোখের জল’, ‘নাচের পুতুল’ তার অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা।

মোহাম্মাদপুরস্থ শেখেরটেক এলাকায় তার ভাইয়ের বউ ও ভাইয়ের দুই মেয়েসহ দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তিনি। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews