ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট: জাতিসংঘ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক

প্রতিনিধির নাম :

জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠক করেছেন। বৈঠকটি স্থানীয় সময় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা রোহিঙ্গা সমস্যাসহ জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা নিয়ে মতবিনিময় করেন। মহাসচিব বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন কার্যক্রমে বাংলাদেশ জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন এবং এক্ষেত্রে স্পিকারসহ সংসদ সদস্যদের সাধুবাদ জানান। খবর বার্তা সংস্থা এনা’র।

মহাসচিব গুতেরেজ রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর দৃঢ় অঙ্গীকারের পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তার ব্যক্তিগত ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে মর্মেও নিশ্চয়তা দেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত উদ্যোগ ও তাঁর নেতৃত্বে জাতিসংঘের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণ, সরকার ও জাতীয় সংসদের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান। এছাড়া স্পিকার জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টারও প্রশংসা করেন।

স্পিকার চলমান রোহিঙ্গা সংকটের বিষয়ে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অব্যাহত প্রবেশের বিষয়ে মহাসচিবকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি এর জরুরি ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। স্পিকার মিয়ানমারের সাথে বাংলাদেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টার ওপর জোর দেন। এ বিষয়ে মহাসচিবের গতিশীল নেতৃত্ব, সুদীর্ঘ অভিজ্ঞতা ও দৃঢ় প্রতিশ্রুতির ওপর বাংলাদেশের উচ্চ প্রত্যাশার কথা স্পিকার পুনর্ব্যক্ত করেন। স্পীকার সুবিধাজনক যেকোনো সময়ে মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

অন্যদিকে একই দিন বিকালে স্পিকার ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগ্সুকা এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশে নারীর সার্বিক ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে শ্রম বাজারে নারীর অংশগ্রহণ ত্বরান্বিত করতে ই-কমার্স ও আইটি সেক্টর-এ নারীর দক্ষতা উন্নয়নে অধিকতর প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
১২ বার পঠিত হয়েছে