1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

নাদিয়া মিমের ‘বৃত্ত কথন’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

বিনোদন: ছোট পর্দার অনেকের প্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া মিম। বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাদিয়া অভিনীত নাটক ‘বৃত্ত কথন’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটিতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এ ছাড়া নাটকে অভিনয় করেছেন শিরিন আলম, ডিকন নূর প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘লিখন তার বাবার কাছে সব সময় তার চাহিদা নিয়ে অভিযোগ করে। চাহিদা বলতে তার হাত খরচ, প্রেমিকার সাথে খেতে যওয়া বা বন্ধুদের সাথে ঘুরতে যওয়া। বাবার সামান্য বেতনে সংসার চালানো, দোকান বাকি, মেয়ের পড়াশোনা করাতেই হিমশিম অবস্থা। তবুও বাবা লিখনের চাহিদা পূরণ করে থাকে। একদিন আকস্মিকভাবে লিখনের বাবা মারা যান। বাবার অফিসে লিখনের চাকরিটাও হয়ে যায়। মাস শেষে বেতন তুলতে গিয়ে লিখন উপলব্ধি করে, এত কম টাকায় বাবা কীভাবে সংসার সামলাতেন, তার চাহিদা পূরণ করতেন! এ যেন একই নিয়মের আবর্তন, বৃত্ত কথন।’

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews