ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ঈদের নায়িকা বুবলী

প্রতিনিধির নাম :

বিনোদন ডেস্ক: এদেশের চলচ্চিত্র শিল্পকে প্রায় একাই টেনে নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। সেক্ষেত্রে দীর্ঘ কয়েকবছর ধরে আমাদের চলচ্চিত্র শিল্পের যে খরা এবং পারস্পরিক বৈরিতা সেদিক বিবেচনায় শাকিব খানের সাথে একটি জুটির খুবই প্রয়োজন ছিল। কারণ এর আগে কোনো সুপারস্টারের ছবি রিলিজ বা নানা প্রসঙ্গ নিয়ে এতটা প্রতিবন্ধকতা আসেনি। এটা আজ প্রমাণিত যে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি লগ্নি হয় শাকিব খানের ছবিতে। সেক্ষেত্রে শাকিব-বুবলী জুটির বেশকিছু সফল ছবির তালিকা দীর্ঘ হয়েছে খুব অল্প সময়ে। তাই এসব বিবেচনা করলে শাকিবের সাথে পরীক্ষিত অভিনেত্রীর নাম বুবলী। গত কয়েক ঈদে শাকিব বুবলী জুটির একাধিক ছবি রিলিজ হয়েছে দেশের সর্বাধিক সিনেমা হলে। এবারের ঈদকে কেন্দ্র করে সবচেয়ে কৌতূহলী ছবি যেটি মুক্তি পাবে, তার নাম ‘ক্যাপ্টেন খান’। শাকিব বুবলী অভিনীত এই ছবি নিয়ে তাই আলোচনারও কমতি নেই।
শাকিব খান তার একাধিক ছবির নায়িকা বুবলী প্রসঙ্গে বলেন, ‘দেখুন, বুবলীকে আমি বলি কমপ্লিট অ্যাক্টর। এ ছাড়া আমরা জুটি বেঁধে কিন্তু শুধু রোমান্টিক ছবিই করিনি বা একই ধরনের ছবি কিন্তু করিনি। আমরা ভার্সেটাইল কাজ করেছি। সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের চরিত্রেই ওর পারদর্শিতা দর্শকরা দেখেছেন। সেই ধারাবাহিকতায় ক্যাপ্টেন খানের মতো ভিন্নধর্মী গল্পেও বুবলী দারুণ কাজ করেছে। যা ঈদেই সবাই দেখতে পাবেন।’ অভিনেত্রী শবনম বুবলী এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখানে চলছে ‘ক্যাপ্টেন খান’-এর শেষভাগের শুটিং। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুধু এটিই কেন, এখন পর্যন্ত এই নায়িকাকে শুধুমাত্র শাকিবের বিপরীতেই দেখা গেছে। গত তিন ঈদে তাদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই বেশ আলোচিত ছিল। ক্যাপ্টেন খান নিয়ে আরো বেশি প্রত্যাশী এই অভিনেত্রী।
বুবলী বলেন, ‘আমি এখন পর্যন্ত যে ছবিগুলোতে অভিনয় করেছি, সবগুলোই গল্প নির্ভর সিনেমা ছিল। ক্যাপ্টেন খান সবগুলো সিনেমা থেকে ভিন্ন ঘরানার। ফেস্টিভ্যালের ছবিগুলো যেমন হওয়া উচিত, ক্যাপ্টেন খানও তেমন। সবকিছুতেই নতুন নতুন গন্ধ। গল্প, গান, দৃশ্যায়ন সবকিছুতেই। সব মিলিয়ে আশা করছি ঈদে বড় একটি ধামাকা হবে।’ গত সোমবার সিনেমাটির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শাকিব-বুবলী। দেশটির বিভিন্ন লোকেশনে একাধিক গানের শুটিং হবে। গানগুলোর দায়িত্বে থাকছেন বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’-ছবির কোরিওগ্রাফার আদিল শেখ ও চেন্নাইয়ের নামী আরেক কোরিওগ্রাফার। থাইল্যান্ড সফর প্রসঙ্গে বুবলী বলেন, ‘মার্চ থেকেই সিনেমাটির কাজ শুরু হয়েছে। রোজার মধ্যে কক্সবাজারে দ্বিতীয় লটের কাজ শেষ করি। এরমাঝে টানা বৃষ্টির কারণে ছবির গানগুলোর শুটিং করা সম্ভব হয়নি। এরমধ্যে ঈদেরও বেশিদিন বাকি নেই। এখন আবহাওয়া ভালো, তাই আমরা সুযোগটি কাজে লাগিয়েছি। খুব শিগগিরই সিনেমাটির সব কাজ শেষ হয়ে যাবে।’ শাকিব-বুবলী ছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার পায়েল মুখার্জি, স¤্রাট, অমিত হাসান, ডন, বড়দা মিঠু, শিবা শানু প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
১৫ বার পঠিত হয়েছে