ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

বৃষ্টি আইন ও বল টেম্পারিংয়ে নতুন নিয়ম

প্রতিনিধির নাম :

ক্রিকেটের সঙ্গে কিছু বিষয় ওতোপ্রতোভাবে জড়িয়ে গেছে। মাঠে ক্রিকেটারদের আচরণ, বল টেম্পারিং করে অতিরিক্ত সুবিধা আদায় করে নেওয়া। কিংবা ম্যাচে ভালো অবস্থানে থেকেও বৃষ্টি আইনে শেষ পর্যন্ত ম্যাচে হেরে যাওয়া। আর তাই ক্রিকেটের এই জায়গাগুলোতে নতুন নিয়ম করেছে আইসিসি। নতুন এই নিয়ম চালুও হয়ে গেছে।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারের পরে বৃষ্টি বাগড়া দিলে এবং নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে শেষমেশ ম্যাচ অফিসিয়ালরা ডার্কওয়ার্থ লুইস পদ্ধতির সহায়তা নেন। যেটা বৃষ্টি আইন নামে পরিচিত। ক্রিকেটের এই আইনে পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া বল টেম্পারিংয়ের ক্ষেত্রেও নতুন শাস্তির বিধান চালু করেছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে গত রোববার কার্যকর করা হয়েছে নতুন এই নিয়ম। এতদিন ডার্কওয়ার্থ পদ্ধতিতে ম্যাচ নিষ্পত্তি করার হতো বল বাই বল বিশ্নেষেণ করে। সঙ্গে পাওয়ার প্লের-হিসেবে রাখা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শেষ ২০ ওভারের রানরেটকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা কেবল ওয়ানেডের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে বলা হয়েছে।

ফলে এখন থেকে ইনিংসের শেষ দিকে যে দল রান বেশি জমা করতে পারবে তারাই বাড়তি সুবিধা পাবে। নারী-পুরুষ উভয় ক্রিকেটে এই নিয়ম বলবৎ থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে বল টেম্পারিংয়ে আরও কঠোর হয়েছে আইসিসি। আগে বল টেম্পারিং করলে লেভেল ‘টু’ অপরাধ হিসেবে গণ্য হতো। এখন থেকে এই অপরাধকে লেভেল ‘থ্রি’তে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বল টেম্পারিং প্রমাণিত হলে ১২টি ডিমেরিট পয়েন্ট পাবেন একজন।

টেম্পারিং অপরাধের শাস্তি হিসিবে টেস্টে ছয় ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে। আর ওয়ানডেতে টেম্পারিং করলে ১২ ওয়ানডে ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া ক্রিকেটের কোড অব কন্ডাক্টে এসেছে বড় পরিবর্তন। এখন থেকে লেভেল ‘থ্রি’ অপরাধের জন্য আট থেকে সাসপেনশন পয়েন্ট বাড়িয়ে ১২ করা হয়েছে। আর লেভেল ১, ২ ও ৩ এর শাস্তি ম্যাচ রেফারি হাতে রাখা হয়েছে। কেউ লেভেল ‘ফোর’ অপরাধের কাতারে পড়লে জুডিশিয়াল কমিশনে শুনানী হবে তার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
৪ বার পঠিত হয়েছে