1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

রাজশাহীর কনসার্টজুড়ে আইয়ুব বাচ্চু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

গান গাইতে মঞ্চে এলেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। তাঁর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। প্রায় ভাঙা গলায় তিনি বললেন, ‘যন্ত্রসংগীতে যখন বাচ্চু ভাইয়ের গান বাজানো হচ্ছিল, তখন পেছনে দাঁড়িয়ে আমরা কাঁদছিলাম। এ জন্য মনে হচ্ছে, গলা বসে গেছে।’ গত শনিবার সন্ধ্যার পর রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট’–এ গান করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চুর। এই অনুষ্ঠানে না থাকলেও অনুষ্ঠানজুড়েই ছিলেন আইয়ুব বাচ্চু।

গান বাংলা টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন তাপস মঞ্চে এসেই সব আলো নিভিয়ে দিতে বললেন। তারপর দর্শকদের উদ্দেশে বললেন, ‘বাচ্চু ভাইকে কি মনে আছে? আইয়ুব বাচ্চু ভাই! আপনারা বাচ্চু ভাইয়ের জন্য সবার মুঠোফোনের আলোটা জ্বালেন, যেভাবে রংপুরের কনসার্টে বাচ্চু ভাই আলো জ্বালিয়েছিলেন।’ মাঠভর্তি দর্শকের হাতের মুঠোফোনে আলো জ্বলে উঠল। বেজে উঠল, ‘সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম।’ এ সময় পর্দায় ভেসে উঠছিল গিটার হাতে অন্যমনস্ক আইয়ুব বাচ্চুর ছবি, গিটার বাজানো অবস্থার ছবি, আকাশের দিকে হাত তুলে গান গাওয়ার ছবি। মনে হচ্ছিল, আইয়ুব বাচ্চুর স্মরণেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। দুটি গান হলো এভাবে। গান শেষে সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার জন্য আহ্বান জানালেন কৌশিক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews