1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ক্রিকেটের যাত্রা সুষ্ঠু হবে, প্রত্যাশা নান্নুর বগুড়ায় টিসিবির পণ্য বিক্রি এপস্টাইন সংক্রান্ত তদন্তে ‘ধামাচাপা’ দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিনটনের অভিযোগ মেহেরপুরে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের বিজয় আমিরাত সফর স্থগিত করলেন এরদোগান, নেতার ‘স্বাস্থ্য সমস্যার’ বার্তা মুছে ফেলা হয় তারেক রহমান আজ সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
বিভিন্ন আলোচনার পর বলিউডে এখন রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের সম্পর্কের খবর আর গোপন নেই। এমনকি তারা নিজেরাও বিষয়টি গোপন করতে চান না। তাদের পরিবারও এই সম্পর্কে সন্তুষ্ট। রণবীরের বাসায় বিভিন্ন সময় তার পরিবারের সাথে দেখা যায় আলিয়াকে। আর বিভিন্ন অনুষ্ঠানেও একসাথে হাজির হচ্ছেন আলিয়া ও রণবীর।
শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজন। সেখানে অতিথি হয়ে আসার কথা আলিয়ারও। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়া ২০২০ সালেই বিয়ে করতে পারে। তবে আলিয়ার রণবীরের প্রতি বহু বছর ধরেই দুর্বলতা ছিল। কয়েকবছর আগে আলিয়া নিজ মুখেই একথা স্বীকার করেছিলেন এই কথা। করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে একটি  প্রশ্নের উত্তরে আলিয়া এ কথা জানান।
তবে বিষয়টি পরবর্তীতেও স্বীকার করেন আলিয়া। তিনি বলেন, ‘প্রেমের আগেই রণবীরকে বিয়ে করার ইচ্ছা ছিল। আমি রণবীরের অভিনয়ের ভক্ত। সেই ভক্তের জায়গা থেকে অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে। আমারটাও তেমন ছিল।’
ঘটনাচক্রে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সেই রণবীরের সঙ্গেই জমে উঠেছে আলিয়ার প্রেম।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews