ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

অবশেষে জয়ে ফিরল রিয়াল

প্রতিনিধির নাম :
টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লজেনকে ২-১ গোলে পরাজিত করে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে লোপেতেগির শিষ্যরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেসের কাছ থেকে বল পেয়ে প্লজেনের জাল কাপান ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের ৩৫ মিনিটে ইসকো মিস না করলে ব্যবধান দিগুণ হতে পারতো। প্রথমার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও কেউ গোলের দেখা পায়নি। ফলে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। গ্যারেথ বেলের কাছ থেকে বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৮ মিনিটে প্লজেনের হয়ে ব্যবধান কমান হরোসভস্কি। সতীর্থের ছোট করে বাড়ানো বলে হরোসফস্কির নেয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কেইলর নাভাস।
তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। গোল ব্যবধানে এগিয়ে থেকে এএস রোমা সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
১১ বার পঠিত হয়েছে