ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ব্যবসায়ীর গাড়িতে আগুন দিলেন ইউপি সদস্য

প্রতিনিধির নাম :

আশুলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির পর এক ব্যবসায়ীর গাড়ীতে আগুন দিয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্য। তার নাম আবু তাহের মৃধা। তিনি ৬নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য। শুক্রবার রাত ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের পাশে সোনা মিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় রাজন নামের এক ব্যবসায়ীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ওই ইউনিয়ন পরিষদ সদস্যের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশেসোনা মিয়া মার্কেটের সামনে ব্যবসায়ীর রাখা একটি প্রাইভেটকারে হামলা চালান আবু তাহের মৃধা ও তার সহযোগীরা। এক পর্যায়ে গাড়ীতে আগুন ধরিয়ে দেন তার পক্ষের লোকজন। এছাড়াও ওই ব্যবসায়ীর দোকান, বাড়ী ও একটি সমবায় সমিতি অফিসেও হামলা চালানো হয়। পরে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির করেন তাহের মৃধা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহের মৃধা ও ব্যবসায়ী রাজন এলাকায় বিভিন্ন বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। অবৈধ গ্যাস সংযোগ ও আধিপত্য বিস্তার নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে আবু তাহের মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
৯ বার পঠিত হয়েছে