ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে দুই যুবক চুরি করতে গিয়ে ব্যর্থ

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্ট : বেশ কয়েকদিন ধরে ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে চুরির কৌশল রপ্ত করেছিলেন দুই যুবক। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন— প্রথমবার চুরি করতে গিয়েই ব্যর্থ হন তারা। জনতার হাতে ধরা পড়ার পর ক্ষমা চেয়ে অকপটে স্বীকার করেন নিজেদের দোষ।

সোমবার (৫ মে) ঘটনাটি ঘটে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পাশে। এ সময় তাদের কাছ থেকে চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই মোটরসাইকেল চোর চক্রের সদস্য হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন।

জানা যায়, বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন দুই যুবক। তবে মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুজনকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোটরসাইকেলটির মালিক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, দুই চোরকে আটক করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
৪ বার পঠিত হয়েছে