ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ Logo তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি চায় টোকিও Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর

ইন‌ফি‌নি‌ক্সের নতুন দুই ফোন বাজা‌রে

প্রতিনিধির নাম :

দেশের বাজারে নতুন দুইটি ফোন বিক্রির ঘোষণা দিয়েছে ইনফিনিক্স। এগুলো হলো ইনফিনিক্স হট এস থ্রি এবং ইনফিনিক্স হট সিক্স প্রো।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলন ফোন দুইটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দেয় ইনফিনিক্স বাংলা‌দেশ।

ইনফিনিক্স হট এসথ্রি ফোনটিতে আছে ফোরজি কানেকটিভিটি। এর ডিসপ্লে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সমৃদ্ধ ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর।

‌ফোন‌টি‌তে ২০ মেগা‌পি‌ক্সে‌লের সেল‌ফি ক্যা‌মেরা এবং ১৩ মেগা‌পি‌ক্সে‌লের রিয়ার ক্যামেরা আ‌ছে।

ফোনটির র‌্যাম ৩ জিবি। ১২৮ জিবি বিল্টইন মেমোরিতে ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে। এর মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে ইনফিনিক্স হট সিক্স প্রো ফোনটিতে আছে ৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে কোয়াডকোর ১.৪ গিগাহার্জের এআরএম কর্টেক্স-এ৫৩ প্রসেসর। ৩ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। এর রিয়ার ক্যামেরা ১৩ ও ৫ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত ফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।

ইন‌ফি‌নিক্স বাংলা‌দে‌শের ব্যবস্থাপক (প‌রিচালনা ও বিক্রয়) সাইফ মোহাম্মদ ইমরান খান জ‌ানান, নতুন ফোন দুই‌টি শুধুমাত্র অনলাই‌ন মা‌র্কেটপ্লে‌সে পাওয়া যা‌বে। গ্রাহকরা দারাজ ডটকম, বিকসা ডট কম, পিকাবো ডটকম, অথবা ডটকমসহ আরো কিছ‌ু ই-কমার্স সাই‌ট থেকে কিনতে পারবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
৩৭ বার পঠিত হয়েছে