ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

ঈদে ঢাকার বাইরে গেলে ডেঙ্গু পরীক্ষা করতে হবে

প্রতিনিধির নাম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, ‘একটি জিনিস আমাকে খুবই চমকিত করেছে। সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী গতকাল লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন যে, ঢাকা থেকে যারা পবিত্র ঈদ উদযাপন করার জন্য বাইরে যাবেন, তারা যেনো রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে বাইরে অনেক বেশি বিস্তার লাভ করবে।’

দলের আয়ব্যয়ের হিসাব দেওয়া শেষে জমা দেওয়ার পর বুধবার দুপুরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডেঙ্গু প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আতঙ্ক বড়ো জিনিস। আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে অনেক কথা বলেন। ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই দরকার। এ সময় তিনি ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান।

দুই মেয়র এর জন্য দায়ী কি না জানতে চাইলে তিনি বলেন, না। মেয়ররা জনগণের ভোটে নির্বাচিত। তারা চাইলেই অনেক কিছু করতে পারেন না। তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীরা কী করলো সেটি দেখার বিষয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
৯ বার পঠিত হয়েছে