ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে

বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু

প্রতিনিধির নাম :

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে বন্য হাতির হামলায় চার রোহিঙ্গার মৃত্যু হয়ছে। শনিবার বেলা পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে বলে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান। নিহতদের মধ্যে ৩০-৩৫ বছর বয়সী এক নারী ও তিন শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরিদর্শক কিসলু বলেন, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ১ নম্বর শিবিরের ডি ব্লকের শেষ প্রান্তে বনের কাছে একদল বন্য হাতি আকস্মিকভাবে এই হামলা চালায়। এতে এখানকার বাসিন্দারা দিগ্বিদিক পালাতে থাকে। একপর্যায়ে হাতির আক্রমণে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তিনি আরো জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে ছয়জনকে ভর্তি করায়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। কয়েক দিন আগেও একই রকম হামলায় আরো দুই রোহিঙ্গা মারা যান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
২১ বার পঠিত হয়েছে