ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪ Logo নোবেল রসায়নে স্বীকৃতি পেল ওষুধ তৈরির যুগান্তকারী ‘কাইরাল’ গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া একটি চুক্তির প্রতিবাদে শুক্রবার গভীর রাতে হিজবুল্লাহ সমর্থকরা বৈরুতের রাস্তায় বিক্ষোভ করেছে।

এদিকে, ইরান-সমর্থিত দলটির একজন আইনপ্রণেতা সতর্ক করে দিয়ে বলছে যে, এই চুক্তি কার্যকর করা হলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহ সমর্থকরা মোটরসাইকেলে করে বৈরুতের বিভিন্ন এলাকায়, এমনকি শহরের কেন্দ্র এবং বিমানবন্দর যাওয়ার সড়কেও বিক্ষোভ মিছিল করেছে। তারা নতুন ইসরাইল-লেবানন কাঠামো চুক্তির বিরুদ্ধেও স্লোগান দেয়।

এএফপির এক প্রতিবেদক জানান, শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে চলাচলকারী লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে লেবাননের সেনাবাহিনী অস্থায়ী চেকপয়েন্ট বসিয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলেছেন,  যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তি কার্যকর করার চেষ্টা করা হলে তা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

তার দাবী, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার দল দীর্ঘদিন ধরে ইসরাইল-লেবানন সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে আসছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত সমর্থক বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শহরের কেন্দ্রের দিকে মোটরসাইকেল মিছিল করছে। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনের কাছে জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে।

অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বিমানবন্দর সংযোগ সড়ক পুনরায় খুলে দেয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বিক্ষোভকারীরা অন্তত একটি গুরুত্বপূর্ণ সড়ক জ্বলন্ত টায়ার দিয়ে অবরোধ কওে রেখেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
৪০ বার পঠিত হয়েছে