1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের রাজবাড়ীতে ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান চলছে, কয়েকজন গ্রেফতার দোহায় বিস্ফোরণের শব্দ, একই সময়ে উপসাগরীয় দেশগুলো নতুন হামলার শিকার মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ড. খলিলুর রহমানের যোগদান তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

ওয়ানডে দলে থাকছেন নাসির?

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ঢাকা: সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন নাসির হোসেন।আবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েছেন। অনেক দিন ধরেই রংপুরের অলরাউন্ডার জাতীয় দলে যাওয়া-আসার মধ্যে আছেন। গত মে মাসে আয়ারল্যান্ড সিরিজে খেললেও নাসির ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।

তবে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে নাসিরের।দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁকে না রাখার যুক্তির কারণ হিসেবে প্রধান নির্বাচক বলেছিলেন, বাউন্সি উইকেটে পরীক্ষিত নন বলেই রাখা হয়নি নাসিরকে। তবে সীমিত ওভারের দলে তাঁর থাকার জোর সম্ভাবনা রয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

শুধু নির্বাচকরা চাইলেই হবে না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও চাইতে হবে। কারণ তিনি না চাইলে হবে না। নির্বাচকেরা যে দল দেন, তা বদলে যাওয়ার অনেক উদাহরণ আছে। তাই নাসিরের ভাগ্যও অনেকটা নির্ভর করছে হাথুরুর ওপর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews