ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ +

প্রতিনিধির নাম :

ঘন কুয়াশার কারণে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ১টা থেকে এ রুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি রামশ্রী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও এনায়েতপুরী যাত্রীবাহী নৈশকোচ নিয়ে মাঝ পদ্মায় আটকে পড়ে।

এদিকে রাত থেকেই নদীর উভয় পাড়ে আটকে আছে প্রায় অর্ধশত নৈশকোচ, ব্যক্তিগত পরিবহন ও অসংখ্য পণ্যবাহী ট্রাক। তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় আটকে থেকে নৈশ পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে পদ্মায় ফেরি চলাচল দুরূহ হয়ে পড়ে। স্বল্প দূরুত্বেও কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
২৯ বার পঠিত হয়েছে