ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

কাশ্মীর নিয়ে আফ্রিদির পর শোয়েবের মন্তব্য

প্রতিনিধির নাম :

 স্পোর্টস ডেস্ক: ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে অত্যাচার করছে ভারত। টুইটারে এমন মন্তব্য করে বেশ সমালোচনার শিকার হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পরে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার পাল্টা জবাবও দিয়েছিলেন তিনি। এবার আফ্রিদির দেশের আরেক ক্রিকেটার কাশ্মীর নিয়ে বিতর্কিত কথা লিখলেন টুইটারে।
ভারতীয় সুপারস্টার সালমান খানের মুক্তি প্রসঙ্গে লিখতে গিয়ে পাকিস্তানি সাবেক পেস বোলার শোয়েব আকতার টুইটারে জানান, ‘সালমান জামিন পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর জীবনে একটা দিন দেখে যেতে চাই, যেদিন কাশ্মীর, ইয়েমেন, আফগানিস্তানে প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মৃত্যুর আগে এই একটা দিন দেখে যেতে চাই যখন রক্ত ঝরা বন্ধ হবে।’
যদিও কিছুক্ষণের মধ্যেই এই টুইটটি মুছে ফেলা হয়। এরপর আরেকটি টুইটে শোয়েব লেখেন, ‘আমাদের দু’দেশের নেতৃত্বকেই প্রশ্ন করা উচিৎ, যে কেন আমরা দীর্ঘ ৭০ বছর ধরে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারিনি। আমরা কি আরও ৭০ বছর এই ঘৃণা নিয়েই বাঁচতে চাই?’
এরপরেই সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় শোয়েব আরও জানিয়েছেন, ‘দীর্ঘ ৭০ বছর ধরে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। দু’দেশের উচ্চ পর্যায়ের প্রশাসকদের এই নিয়ে আলোচনায় বসা উচিৎ। তাহলেই এই দূরত্ব ঘুচবে। না হলে ৭০ বছর ধরে আমরা যা ভোগ করেছি, আমাদের পরবর্তী প্রজন্মও তাই ভোগ করবে। সেটা কী আমরা কেউ চাই?’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
৮ বার পঠিত হয়েছে