ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

কিশোরীর মৃত্যুর খবর পেয়ে ছেলেটি বলে ‘তাহলে আমিও গেলাম’

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা জেলা-যুগান্তর

ভাইয়ের সঙ্গে অভিমান করে শিল্পী রানী সরকার (১২) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটির মৃত্যুর খবর পেয়ে কিশোর সুজয় মণ্ডল বলে, ‘তাহলে আমিও গেলাম’। এরপরই সেও একটি গাবগাছে ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রাম থেকে ওই দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কেন তারা একই পথে গেল তা নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় সাতক্ষীরার দুটি দরিদ্র পরিবারে শোকের মাতম চলছে।নিহত কিশোরী শিল্পী রানী সরকার (১২) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও কিশোর সুজয় মণ্ডল (১৩) একই গ্রামের দিনমজুর গনেশ মণ্ডলের ছেলে। সে মোটরসাইকেল গ্যারেজের খুদে শ্রমিক ছিল। মহাদেবনগর গ্রামের একটি পুকুরের এপার ওপারে তাদের বাড়ি।ঘোনা ইউপি সদস্য গনেশ সরকার জানান, সবজি বিক্রেতা বিষ্ণুপদ সরকারের এক ছেলে এক মেয়ে। ছেলে মিঠুন দশম শ্রেণির ছাত্র। শুক্রবার সন্ধ্যায় পড়ালেখা নিয়ে দুই ভাই বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতেই অভিমান করে শিল্পী ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।বাড়ির লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তার মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে।গ্রামে এ খবর জানাজানি হলে প্রতিবেশি কিশোর সুজয় মণ্ডল বাড়ির ধারে পুকুর ঘাটে বসে তার এক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন নেয়। ফোন করে সে নিশ্চিত হয় শিল্পী মারা গেছে। তখন সে বলে ‘তাহলে আমিও গেলাম’। এরপর শিল্পীর বাড়িতে গিয়ে লাশ দেখে সেও পাশের একটি গাবগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।রাতভর তার কোনো খোঁজ না পেয়ে শনিবার সকালে তাকে ঝুলতে দেখা যায় গাবগাছে বলে জানান ইউপি সদস্য।ঘোনা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

429Shares
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
৯ বার পঠিত হয়েছে