1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

কুকের শতক, ঘুরে দাঁড়াল ইংল্যান্ড

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

এবারের অ্যাশেজটা যেনো দুঃস্বপ্নের মতো কাটছে জু রুটদের। ইতোমধ্যে প্রথম তিন টেস্ট হেরে বসে আছে ইংল্যান্ড। মেলবোর্নে চতুর্থ টেস্টেও শুরুটা হয়েছিল বাজেভাবে। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা।

ভালো অবস্থানে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩২৭ রানে অলআউট করে দিয়েছে তারা। আর ব্যাট করতে নেমে ২ ‍উইকেটে ১৯২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত আছেন অ্যালিস্টার কুক। অর্ধশত রান থেকে এক রান দূরে থেকে দিন শেষ করেছেন অধিনায়ক রুট।

এর আগে ৩ উইকেটে ২৪৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ভালো অবস্থানে থেকেও খুব বেশি দূর যেতে পারেনি স্টিভ স্মিথরা। ৩২৭ রানেই গুটিয়ে গেছে অজিরা।

স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওয়াকসের দুর্দান্ত বোলিংয়ে ৬৭ রানে শেষ ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া অজিদের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৭৬ ও শন মার্শ ৬১ রানের ইনিংস খেলেন।

ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ৪টি, অ্যান্ডারসন ৩টি ও ক্রিস ওয়াকস ২টি উইকেট পেয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews