ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুলের নতুন কোচ ইরাওলা Logo অধিকৃত পশ্চিম তীরে ২ মসজিদে আগুন দেওয়ার অভিযোগ Logo জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী/// Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা

কোস্টগার্ডের অভিযানে জাল ও মা ইলিশ জব্ধ ॥ ৮ জেলের সাজা ও অর্থদন্ড

প্রতিনিধির নাম :

মো: বিপ্লব সরকার ॥ গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ব্যাপী চাঁদপুরের ষাটনল থেকে চরআলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার এলাকায় নদীতে সব ধরনের মাছ ধরা সরকার নিষিদ্ধ করার পরও অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধন করছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওলিদুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ভোর রাত ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত একটানা ৫ ঘণ্টা মেঘনা নদীর বহরিয়া ও হরিণা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে ফেলা অবস্থায় প্রায় ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও প্রায় ৫০ কেজি পরিমানের মা ইলিশ জব্ধ করেছে। একই সাথে ৯ জেলেকে আটক করা হয়। এর মধ্যে মোঃ ফরহাদ (১০) বছর হওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অপর জেলে পুরাণবাজারের রাজিব (২২) কে ৫ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। গত কয়েকদিন পূর্বে তার পিতা মারা যায় এবং সে সদ্য বিবাহিত হওয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট অলিদুজ্জামান মানবিক বিবেচনা করে তাকে অর্থদ- দেন। অপর আটক সিকদার কান্দির নিয়ামত মিজি (১৯), বহরিয়ার শহীদ গাজী (২৫), আরিফ গাজী (১৮), রামদাসদীর ফয়েজ পাটওয়ারী (২০), রাজরাজশ্বরের শাকিল (১৮), মোক্তার হোসেন (১৮) শাহরুপ হোসেন (২০) কে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়াহয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট অলিদুজ্জামান জানান, আমরা ভোর রাত থেকে মেঘনা মোহনা হয়ে রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালাই। এ সময় জেলেরা নদীতে ফেলে যাওয়া কারেন্ট জালে আটকানো মা ইলিশ সহ জালগুলো জব্ধ করে কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসি। জব্ধ করা মাছগুলো আমরা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
৭ বার পঠিত হয়েছে