ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা Logo নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার Logo সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল Logo বরিশালে মাদকসহ যুবক গ্রেপ্তার Logo যুক্তরাষ্ট্র সফরে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্বে সই ইরাকের প্রধানমন্ত্রীর Logo ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের Logo আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত Logo এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান

খুলনায় মুজিববর্ষের ক্ষণ গণনা ও প্রথম প্রহর উদযাপন

প্রতিনিধির নাম :

খুলনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন ও প্রথম প্রহরে মুজিববর্ষের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ১৯২০ জন শিশু বঙ্গবন্ধু, ১৯২০ জন আলেম ও সহস্রারধিক মুক্তিযোদ্ধার কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ গভীর আবেগ ও ভাবগম্ভীর আবহের জন্ম দেয়। অনুষ্ঠানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার শপথ পাঠ করান বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি। এ সময় পরিচালিত বিশেষ দোয়ায় বঙ্গবন্ধু, ১৫ আগস্ট ১৯৭৫-এ তার পরিবারের শহিদ সদস্য এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়ায় বাংলাদেশের কল্যাণে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিবেচনায় নিয়ে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর ব্যবস্থাপনায় এ দিনের অনুষ্ঠানসমূহের মধ্যে ছিলো খুলনা জেলা স্টেডিয়ামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন । খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর শিক্ষার্থীরা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য ধর্মের অনুসারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এদিকে শুক্রবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের ক্ষণ গণনা পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর ও অদম্য বাংলার সামনে থেকে পুনরায় হাদী চত্বর হয়ে কালজয়ী মুজিব প্রাঙ্গণে এসে শেষ হয়। উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে সকাল ১০ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এছাড়া যথাযথ মর্যাদায় খুলনা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষের ক্ষণগণনা পালন করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
১১ বার পঠিত হয়েছে