1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

গণমানুষের দিন বদল শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ জুন, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমরা দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে যে সরকার গঠন করেছিলাম, টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে আমাদের উন্নয়ন কর্মকান্ডের কারণে দেশে গণমানুষের দিন বদল শুরু হয়েছে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আজ ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন কার্যক্রম চলছিল।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৬১ হাজার কোটি টাকার বাজেট এখন ৪ লাখ ৬৪ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আমরা আর স্বল্পোন্নত দেশে নেই। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন ভারত, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার মতো উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছে। তাই দেশবাসীর প্রতি আমার আহ্বান আমাদের অগ্রযাত্রা যেন থেমে না যায়। এই অগ্রযাত্রা যেন অব্যহত থাকে। আমরা চাই অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় থাকুক। তিনি আরো বলেন, আমারা সম্মানজনক স্থানে দেশকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। এর পেছনে রয়েছে দেশের মেহনতি মানুষ। তাদের উদ্যোগ ও পরিশ্রমে আমরা এই খানে পৌঁছেতে পেরেছি।
এসময় তিনি আরো বলেন, ১০০ বছরের ডেলটা পরিকল্পণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সে অনুযায়ী আমরা পরিকল্পণা নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাব। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন, তার সুফল জনগণের দোর গড়ায় পৌছে দেবার দায়িত্ব আমাদের। আমার নিজের জন্য কিছু চাই না। আমি কিন্তু কোন বিয়ে বাড়িতেও যাইনে। আমার একটাই লক্ষ্য কিভাবে জনগণের উন্নয়ন করতে পারি। এসময় চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন , সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে আমরা সফল অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের তরুন প্রজম্মকে মাদকের ছোবল থেকে মুক্ত করবো, তারা যেন লেখা পড়া শেখে সে জন্য আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাব। যে যাই বলুক তাতে কিছু আসে যায় না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews