1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. support_ffd6d3@www.jibonnews24.com : support_ffd6d3 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

‘গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি, আলোচনা করে সমাধান করব’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

‘ভুল বোঝাবুঝির কারণে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে আমরা মর্মাহত। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।’

আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে গতকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় জেলেকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে গুলিবিনিময় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদের চ্যালেঞ্জ করলে জানা যায় তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফ-কে ঘটনা জানালে তারা আসেন। পরে, ভুল বোঝাবুঝিতে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। প্রয়োজনে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।’ তিনি বলেন, ‘বিজিবির মহাপরিচালক বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন। উভয়পক্ষ বসে বিষয়টির সমাধান করা হবে।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লা সীমান্তে র‌্যাব টহল দিতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে যায়। ফলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ভারতের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলোর সন্তোষজনক সমাধান করব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews