ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর Logo ব্রাজিল-চিলিতে ভর করে দক্ষিণ আমেরিকায় ১৯.৫১ কোটি ডলারের রপ্তানি Logo ডিসি-কমিশনারদের কার্যালয়ে ৫ মেগাওয়াটের বেশি সৌরবিদ্যুৎ, নেট মিটারিংয়ে বাড়বে সাশ্রয় Logo তরুণ প্রজন্মকে সত্য-ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

গৌরনদীতে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :

নিজেস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মৃধা (৫৬)কে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার শরিকলস্থ তার বাড়ি থেকে বিস্ফোরক মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই মো. আলমগীর হোসেন জানান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত খান বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করে গত ৩ ফেব্রæয়ারি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই বিস্ফোরক (৫/০৩-০২-২০১৮নং মামলায়) মামলায় সন্দীগ্ধ আসামি হিসেবে (ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে) বিএনপি নেতা জাহাঙ্গীর মৃধাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বিএনপি নেতাকে গতকাল শুক্রবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরন করেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রæয়ারি বড় কসবা গ্রামের সাহানাজ সরদার ও তার পুত্র ইউসুফ সরদারকে ট্রলার থেকে চাঁদা উত্তোলণে বাধা দেন ব্যবসায়ী আলাউদ্দিন। এতে পৌর কাউন্সিলর খায়রুল খান ক্ষুব্ধ হয়ে ১০/১২ জনে মিলে আলাউদ্দিনকে মারধর করে রক্তাক্ত জখম ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালামাল তছনছ করে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশের উপস্থিতিতে কাউন্সিলর খায়রুল দ্বিতীয় দফা আলাউদ্দিনের ফুফাতো ভাই আসাদুল খানের ওপর হামলা চালায়। এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে খায়রুল খানসহ ১১ জনকে আসামি করে ২ ফেব্রæয়ারি থানায় একটি মারামারির মামলা দায়ের করেন। গত ৩ ফেব্রæয়ারি খায়রুল খানের পক্ষ হয়ে তার ভাই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরাত খান বাদি হয়ে যুবদল নেতা মনির হাওলাদারসহ ৯ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে পাল্টামামলা দায়ের করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
১৯ বার পঠিত হয়েছে