ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফাইনালের স্বপ্ন বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশ Logo সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ Logo ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধ, আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত Logo রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ আখচাষী পেলেন ১২ কোটি টাকার প্রণোদনা Logo যমুনার বুকে ‘মিনি কক্সবাজার’ সিরাজগঞ্জের চায়না বাঁধ Logo বেটিং ও তথ্য ফাঁসের অভিযোগের তদন্তের মধ্যেই রিজওয়ানকে মাঠে ফেরার অনুমতি Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় ইরান সফরে যাচ্ছেন ল্যাভরভ Logo কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি, সভাপতি ইউএনও Logo সন্তানের জন্য স্বাস্থ্যকর ঢাকা গড়তে আন্তরিকভাবে কাজ করুন: সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রী Logo শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে যুবক আটক, নৌকা থেকে মাথা-কলিজাসহ সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়িসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত।

আটক আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বন বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় একটি ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া নৌকাটি থেকে প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে বন বিভাগ আটক ব্যক্তির বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ এনেছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী শিকার ও পাচার ঠেকাতে বন বিভাগের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক আয়াতুল্লাহ গাজীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরবন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বনভূমি এবং রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণী শিকার বন্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১৩ বার পঠিত হয়েছে