1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত গণভোট বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরীতে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২৭ উচ্চশিক্ষা নিয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলনের উদ্বোধন প্রধান উপদেষ্টার ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ

গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় গ্যাস পাইপের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিন জনসহ চারজন দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন রাজমিস্ত্রি বাবু (৩০), তার স্ত্রী ময়না (২৫), ছেলে মাহিন (৩)। বাকি একজনের নামপরিচয় জানা যায়নি। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

দগ্ধ বাবুর মামাতো ভাই আবদুল মান্নান বলেন, রাত সোয়া ১২টার দিকে রান্না ঘরের গ্যাসের পাইপের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এতে তিনজন দগ্ধ হয়। এক প্রতিবেশী দগ্ধদের বাঁচাতে এগিয়ে আসলে তিনিও দগ্ধ হন।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর দগ্ধ প্রতিবেশীকে স্থানীয় এবটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ বাবু ও তার স্ত্রী ময়নার শরীরের ১৭ শতাংশ এবং ছেলে মাহিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews