ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

ঘুম থেকে ওঠার পর যা করবেন না

প্রতিনিধির নাম :

সকালটা ভালোভাবে শুরু হলে গোটা দিনটাই ভালো কাটে। তাই ঘুম ভাঙার পরের সময়টুকুকে বলা যেতে পারে দিনের সবচে’ গুরুত্বপূর্ণ সময়। ঘুম থেকে ওঠার পরে কী কী করা যেতে পারে এটা কম-বেশি সবারই জানা। কিন্তু ঘু‌ম থেকে ওঠার পরে কী কী করা উচিত নয় তা হয়তো আমাদের কারো কারো জানা নেই। স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করতে জেনে নিন ঘুম থেকে উঠে কি কি করবেন না।

অ্যালার্ম বন্ধ করে ফের ঘুমিয়ে পড়বেন না : আমরা অনেকেই এই কাজটা করি। সকালে অ্যালার্ম বেজে উঠলে সেটা বন্ধ করে ঘুম ঘুম চোখে সময়টা আরও ১০/১৫ মিনিট এগিয়ে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ি। এটা করা উচিত না। কারণ এতে শরীর আবার গভীর ঘুমের দিকে যাত্রা করে। কিন্তু কাজের তাড়া থাকা যেহেতু উঠে যেতে হবে, তাই ঘুম থেকে উঠেও ঘুম-ঘুম ভাব আর যেতে চায় না।

ঘুম ভাঙার পর মোবাইল দূরে রাখুন : ঘুম থেকে উঠেই নিজের মোবাইল ফোনের নোটিফিকেশন, মেইল, ফেসবুক ইত্যাদি ঘাঁটাঘাঁটি শুরু করবেন না। যদি কোন সমস্যা বা মন খারাপ করে দেবার মতো কিছু থাকে তাহলে তার জের সারাদিন ধরে বয়ে বেড়াতে হবে।

বিছানা অগোছালো রেখে উঠে যাবেন না : সকালে বিছানা ছাড়ার আগে চাদর টেনে, বালিশ ঠিকঠাক করে অর্থাৎ বিছানা গুছিয়ে তারপর অন্য কাজে হাত দেবেন। এর ফলে সারাদিনের সব কাজ গুছিয়ে করার আগ্রহ বাড়বে।

কফি খাবেন না : ঘুম থেকে উঠেই কফির কাপ হাতে নেবেন না। আমাদের শরীরে সাধারণভাবে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে করিস্টোল নামের একটি হরমোন উৎপন্ন হয়। এই হরমোন উদ্বেগ কমাতে সাহায্য করে। ক্যাফিন (যা কফিতে থাকে) এই হরমোনের উৎপাদনে বাধা দেয়। তাই কফি খেতে চাইলে সকাল সাড়ে ৯টার পরে খান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
৩০ বার পঠিত হয়েছে