ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হচ্ছে আরও ৪টি ক্রেন

প্রতিনিধির নাম :

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কাজের গতি বাড়াতে আরও চারটি ক্রেন কিনতে এক চীনা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ ও চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লিউ কিঝং চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ৪০ টন ধারণক্ষমতার চারটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ সংগ্রহে ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা। একই কোম্পানির সঙ্গে গতবছর ছয়টি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ চুক্তি হয়েছিল। ৩৪৫ কোটি টাকা ব্যয়ে ওই ছয়টি ক্রেন এ বছরের অগাস্ট ও সেপ্টেম্বরে বন্দরে যুক্ত হবে। ঘণ্টায় ২৫ থেকে ৩২টি কন্টেইনার হ্যান্ডলিংয়ের উপযোগী এসব ক্রেন বন্দরে যুক্ত হলে কাজের গতি বাড়বে। ২০০৫ সালে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে চারটি কি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলেও নিউমুরিং কন্টেইনার টার্মিনালে এই ধরণের ক্রেন নেই। এই চুক্তি বাস্তবায়িত হলে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে ১০টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হবে। নৌমন্ত্রী বলেন, এই টার্মিনালে মোট ৫১টি যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এভাবে উন্নয়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে বন্দরে কোনো জট থাকবে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অগাস্ট ২০১৮
১১ বার পঠিত হয়েছে