1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরি করতে টিউবওয়েলে চেতনানাশক ওষুধ, ৫ জন অসুস্থ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ দিয়ে চেয়ারম্যানের বাড়িসহ তিনটি বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে। এতে ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ২টার দিকে গজঘন্টা ইউনিয়নের হাবু গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চোরের একটি সংঘবদ্ধ দল ওই গ্রামে প্রথমে মোনতেক নামে এক ব্যক্তির বাড়ির টিউবওয়েলে চেতনানাশক ওষুধ দেয়। ঐ টিউবওয়েলের পানি খেয়ে আরজু (৫০), মিলন (৩০), মোতমাইনা (২৫) অসুস্থ হয়ে পড়েন। রাতে বমিও করেন তারা। এ অবস্থায় চোরেরা ঘরে প্রবেশ করলেও কোন কিছু নিতে পারেনি। তারপর গজঘন্টা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলামের বাড়ির সব ঘরের দরজা বাইর থেকে আটকে দেো হয়। চোরেরা বাইরে থেকে কোটা দিয়ে ঘরের ছিটকিনি খুলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জেগে ওঠার কারণে পারেনি। সর্বশেষ পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে চোরেরা হানা দেয়। তার বাড়িতে ঘরের টিনের দরজার টিন কেটে ছিটকিনি খুলে প্রবেশ করে। সেখানেও কিছু নিতে পারেনি। তবে মন্ডল ও তার স্ত্রী মমেনা অসুস্থ হয়ে পড়েন।

গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরেরা সম্ভবত রাতের বেলা যে কোন সময়ে টিউবওয়েলে ওষুধ দিয়ে গিয়েছিল। যা খেয়ে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়েন। তার নিজের বাড়িতে সব ঘরে বাইরে থেকে আটকে দেওয়া ছিল। ঘরের দরজা খুলে মোটরসাইকেল নেওয়ার পরিকল্পনা হয়তো চোরেদের ছিল। কিন্তু কোথাও কোন কিছু নিতে পারেনি বলে তিনি জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews