1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

জাককানইবিতে নতুন দায়িত্বে আজিজুর রহমান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ জুন, ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোক প্রশাসন বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন আজিজুর রহমান আবির। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে সহকারী প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ে সাবেক চেয়ারম্যান শাহজাদা আহসান হাবিবের স্থলে তিনি যোগদান করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তিন বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়ে চিঠি দেন।

এর আগে সাবেক বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবীবের বিভাগীয় পদ থেকে বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য এএইচএম মোস্তাফিজুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সহকারী প্রক্টর সঞ্জয় কুমার, ভিসি দপ্তরের পরিচালক হাফিজুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক মাহযাবিন সুলতানা, প্রভাষক নুরে আলম, অলিউল্লাহ, মার্কনী আরাফাত, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews