ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের Logo ইংল্যান্ডকে হারালেই ফাইনাল নিশ্চিত, হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের Logo পিকআপে সিমেন্টের বস্তার আড়ালে ৫৬০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ১ Logo ক্রিপ্টো কেলেঙ্কারি: আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ও বোনের মামলা খারিজ Logo তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতি চায় টোকিও Logo কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে ৪২৩ জন আটক-গ্রেফতার Logo তিতাসে নতুন দুই কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হবে দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার Logo ফ্রান্সে ফের বিক্ষোভের শঙ্কা, প্যারিসের গুরুত্বপূর্ণ এলাকায় সমাবেশ নিষিদ্ধ Logo কিউবায় পানির সংকট, রেস্তোরাঁ সচল রাখতে কূপ খনন ব্যবসায়ীর

তিন সিটির নির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

প্রতিনিধির নাম :

সিলেট, রাজশাহী ও বরিশাল, গাজীপুরের সিটি করপোরেশনে নির্বাচন নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি নির্বাচনের তারিখ ২৬ জুন আগেই জানেয়েছে ইসি। আর মঙ্গলবারের বৈঠকে বাকি সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মঙ্গলবার নির্বাচন কমিশনের ৩০তম  সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনারকে এম নূরুল হুদা।
কমিশন সভার আলোচ্যসূচি সম্পর্কে জানা যায়, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকছে গাজিপুর সিটি নির্বাচন ও অন্য সিটি নির্বাচনেগুলোতে ইভিএম ব্যবহার বিষয়ে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার আমরা কমিশন সভায় সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন নিয়ে সার্বিক তথ্য উপস্থাপন করব। ভোট কখন হবে, সেই সিদ্ধান্ত কমিশন নেবে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ইতোমধ্যে এক অনুষ্ঠানে জানিয়েছেন, আগামী জুলাইয়ের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন করা হবে। যে বিষয় কমিশনের সভায় সিদ্ধান্ত হবে।

সিলেট সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ অক্টোবর। এ সিটিতে ১১ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। রাজশাহী সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ অক্টোবর। ৯ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে। বরিশাল সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৩ অক্টোবর। ২৭ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
৩৪ বার পঠিত হয়েছে