ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে

প্রতিনিধির নাম :

সব ধরনের জল্পনা-কল্পনা দূর করে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণের কথা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি।

জানা যায়, সম্প্রতি জিম্বাবুয়ের আইসিসি সদস্যপদ স্থগিত হওয়ায় আসন ত্রিদেশীয় সিরিজে তাদের অংশ গ্রহণ নিয়ে জেগেছিল শঙ্কা। এমনকি গত ২১ জুলাই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে না খেলার কথা জানিয়েও দিয়েছিলো জিম্বাবুয়ে। তবে এরপরও সিরিজে তাদের পাওয়ার আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সিরিজে অংশ গ্রহণ ও খেলার সূচি জানায় বিসিবি।

এই সূচি অনুসারে, আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর ১৩ সেপ্টেম্বর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সিরিজের পরের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ২৪ সেপ্টেম্বর সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এ কারণে আগামী ৩০ অগাস্ট বাংলাদেশে আসবে আফগানরা। এরপর আগামী ১ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
১৬ বার পঠিত হয়েছে