ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী Logo অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের Logo লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলা Logo চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলার আসামি আবীরের মৃত্যুদণ্ড Logo জাপান-মারকোসুর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হচ্ছে Logo অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই : স্বাস্থ্যমন্ত্রী Logo বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

‘দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে’

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য ও শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার-এ ‘দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, দারিদ্র্য বিমোচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মূল প্রতিপাদ্য বিষয় এবং অগ্রাধিকারভিত্তিক কাজ। বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তাঁর সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে বর্তমানে দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ২৪.৩ শতাংশে নেমে এসেছে। এটি সরকারের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজিস) আয়োজিত এই কনভেনশনে মানবাধিকার সম্পর্কিত এপিপিজিস’র চেয়ারপারসন ডা. দীপু মনি এমপি’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শিশির শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এমপি। সম্মানিত অতিথি ছিলেন খুলনার দাকোপ উপজেলার লোককেন্দ্র সংগঠনের সভাপতি রেবতী ঘরামী।

কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম ও স্বাগত বক্তব্য রাখেন অক্সফামের কান্টি ডিরেক্টর দীপংকর দত্ত।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
১৬ বার পঠিত হয়েছে