1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুদকের জিজ্ঞাসাবাদে ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

অবৈধ সম্পদ ও বিভিন্ন দেশে অর্থ পাচারসহ বেশ কিছু অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকালে তিনি সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হলে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে ১১ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন এ নোটিশ দেন। এতে ১৮ অক্টোবর সকাল ১০টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।

দুদকের ওই নোটিশে বলা হয়, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে : ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ট্রান্স ক্র্যাফট লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews