1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

নওগাঁয় আপন দুই ভাই সহ ৪ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় আপন দুই ভাই সহ ৪ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে জেলার নওহাটামোড় ফাঁড়ি পুলিশ।
নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মুহাম্মদ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁড়ি এলাকায় এক সময় মাদকের স্পট হিসেবে পরিচিত নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেলঘরিয়া ও পিড়া গ্রামের যোগাযোগ স্থল লোহার গেট নামক স্থানে মাদক কেনাবেচা বলছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মুহাম্মদ মামুনুর রশীদ, এটি এস আই আছের আলী ও মেহেদী ঘটনাস্থলে অভিযান চালিয়ে মহাদেবপুর উপজেলার হর্ষি গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে সাজু আহম্মেদ (২৫) ও তার ছোট ভাই শিমুল ইসলাম (২২) সহ একই গ্রামের মৃত আঃ জব্বার দেওয়ানের ছেলে স্বপন দেওয়ান (৩৫) সহ লালমনিরহাট জেলা সদরের জেল রোড হিন্দুপাড়া গ্রামের মৃত জগেস চন্দ্রর ছেলে স্বপন চন্দ্র রায় (৩০) কে ঘটনাস্থল থেকে হাতেনাতে ৪ গ্রাম হেরোইন সহ আটক করে মামলা অন্তে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এস আই মুহাম্মদ মামুনুর রশীদ আরো জানান, পুলিশের হাতে আটককৃত সাজু আহম্মেদ (২৫) তার ছোট ভাই শিমুল ইসলাম (২২) ও স্বপন দেওয়ান (৩৫) পুলিশের কাছে শিকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। এমনকি ঘটনারদিন ও তারা ঘটনাস্থলে এসে বেশ কয়েকজন সেবনকারীদের কাছে মাদক দ্রব্যদিয়ে শেষ পর্যায়ে এসে ৪ গ্রাম হেরোইন সহ পুলিশের হাতে আটক হয়েছেন।

 

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews