ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি

নওগাঁয় পুলিশি অভিযানে মাদকদ্রব্যসহ ৩ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :

নওগাঁয় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ গ্রাম হিরোইন এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার আদমদিঘী উপজেলার মো. রবিউল ইসলাম (৩৯), একই উপজেলার সান্তাহার রেলওয়ে কলোনি এলাকার মিলন হোসেন (২৮) ও নওগাঁ সদর উপজেলার ইকরতারা গ্রামের হোসেন আলী (৪৮) ।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আটকেরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। আলাদা আলাদা অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় রবিউল ও মিলনের কাছ থেকে ১০ গ্রাম হিরোইন এবং হোসেনের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
৪৯ বার পঠিত হয়েছে